বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-

 

🔱 বন্দে বীরশৈব পরম্পরা। 🔱

🚩 বীরশৈব পরম্পার সংস্থাপক, জগতগুরু পঞ্চাচার্যের বিষয়ে সংক্ষিপ্ত বিবরণঃ-

বীরশৈব পরম্পরার প্রতিষ্ঠাতা গণ পাঁচটি পীঠের সিংহাসনে অভিষিক্ত হয়ে পীঠধীশ্বর হিসেবে খ্যাত হয়েছেন। প্রত্যেক যুগে বীরশৈব পরম্পরার প্রতিষ্ঠার জন্য পরমেশ্বর শিব উনার পাঁচটি মুখ - সদ্যজাত, বামদের, অঘোর , তৎপুরুষ ও ঈশান থেকে আবির্ভূত হয়ে থাকেন পঞ্চাচার্যের রূপে। সাক্ষাত শিবলিঙ্গ থেকে উনাদের প্রাদুর্ভাব ঘটে। 


১) রেণুকাচার্য -

উনার প্রাদুর্ভাব ঘটেছিল অন্ধ্রপ্রদেশের কুল্যাপাক (কমলুপাক) নামক ক্ষেত্রে অবস্থিত সোমেশ্বর শিবলিঙ্গ থেকে। ধর্ম প্রচারের জন্য, তিনি কর্ণাটকের চিক্কামঙ্গলুর বিভাগের বালেহোত্রুর গ্রামে রম্ভাপুরী পীঠ প্রতিষ্ঠা করেন। তাঁর সিংহাসন বীরসিংহাসন নামে বিখ্যাত। এবং উনার বীরগোত্র ছিল। 


২) দারুকাচার্য - 

উনার প্রাদুর্ভাব ঘটেছিল মধ্যপ্রদেশের সপ্তপুরীদের মধ্যে অন্যতম অবন্তিকা (উজ্জয়িনী) পুরীর বটক্ষেত্রে অবস্থিত সিদ্ধেশ্বর মহালিঙ্গ থেকে। বর্তমানে কর্ণাটক রাজ্যের বল্লারিমন্ডলের উজ্জয়িনী গ্রামে তাঁর দ্বারা প্রতিষ্ঠিত সদ্ধর্মসিংহাসনের সদ্ধর্মপীঠ রয়েছে। এবং উনার নন্দীগোত্র ছিল। 


৩) ঘণ্ঠাকর্ণাচার্য - 

উনার প্রাদুর্ভাব ঘটেছিল দ্রাক্ষরাম ক্ষেত্রের রামনাথলিঙ্গ থেকে। তিনি কেদারেশ্বরের কাছে কেদার পীঠ প্রতিষ্ঠা করেছিলেন। উনার স্থাপিত পীঠ , সিংহাসন বৈরাগ্যসিংহাসন (অখীমঠ) নামে বিখ্যাত‌। পবিত্র শিব মহাপুরাণ এবং অগস্ত্য মুনি ও জগতগুরু রেণুকাচার্যের মধ্যে সংবাদ " সিদ্ধান্ত শিখামণি " গ্ৰন্থের মধ্যে উল্লেখ আছে যে, তিনি স্বয়ং মহর্ষি ব্যাসদেবের গুরু। ঘণ্ঠাকর্ণাচার্যের ভৃঙ্গীগোত্র ছিল। 


৪) ধেনুকর্ণাচার্য - 

উনার প্রাদুর্ভাব ঘটেছিল অন্ধ্রপ্রদেশের শ্রীশৈল ক্ষেত্রে মল্লিকার্জুনজ্যোতির্লিঙ্গ থেকে। একই স্থানে উনার প্রতিষ্ঠিত  সূর্যপীঠ , সূর্যসিংহাসন নামে খ্যাত। উনার বৃষবগোত্র ছিল।


৫) বিশ্বকর্ণাচার্য - 

উনার প্রাদুর্ভাব ঘটেছিল শ্রী কাশীপুরীর বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে। তিনি সেখানেই জ্ঞান সিংহাসন (জ্ঞান পীঠ) প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি জঙ্গমওয়াড়ি মঠ নামে বিখ্যাত। তিনি স্কন্ধগোত্রের ছিলেন। 

[ সম্পুর্ণ তথ্য সংগ্রহ করলাম কেন উপনিষদ বীরশৈব ভাষ্য থেকে। ] 

ॐ পরমেশ্বরায় সদাশিবায় নমঃ। শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে। 🙏

#ISSGT 

© শৌর্যনাথ শৈব । ( ISSGT )


Comments

Popular posts from this blog

।। লিঙ্গাষ্ঠোত্তরশতনামাবলী ।।

🦚 ॥ শ্রী প্রজ্ঞাবিবর্ধন স্তোত্র ॥ 🦚

😱 क्या प्रभु शिव सर्वशक्तिमान, समस्त ऐश्वर्या और समस्त गुणों से परिपूर्ण है ?